পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়, সৈকতজুড়ে উৎসবমুখর পরিবেশ

মোঃ তারিকুল ইসলাম মোল্লা, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ ঈদের ছুটিকে ঘিরে এ সপ্তাহে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে দক্ষিণের সমুদ্র নগরী কুয়াকাটা। পটুয়াখালী জেলার জনপ্রিয় পর্যটন স্পটসমূহ কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট, গঙ্গামতি, ঝাউবাগান, শুটকি পল্লী ও রাখাইনপল্লীতে দিনভর ভ্রমণপিপাসুদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সৈকতের বালিয়াড়ীতে দেখা গেছে প্রাণচাঞ্চল্য দৃশ্য। ঢেউয়ের মিতালীতে সাঁতার কেটে কেউ নিচ্ছেন সাগরের স্বাদ, কেউবা প্রিয়জনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অনেকেই বেঞ্চে বসে উপভোগ করছেন সূর্যাস্তের মোহনীয় দৃশ্য। শিশুদের কোলাহল, পরিবারগুলোর আনন্দঘন উপস্থিতি আর সার্বিক উৎসবমুখর পরিবেশ কুয়াকাটার পর্যটন জিরোপয়েন্ট এ নতুন মাত্রা যোগ করেছে। পর্যটকদের আনাগোনায় জমে উঠেছে সৈকতকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। স্থানীয় হোটেল, মোটেল, খাবারের দোকান, ফটোগ্রাফি স্টল ও হস্তশিল্পের দোকানগুলোতে বেড়েছে বিক্রি। কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফারাজি জানান, “কুয়াকাটায় প্রায় দুই শতাধিক আবাসিক হোটেল রয়েছে, যার মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ হোটেল ইতোমধ্যে বুক হয়ে গেছে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোতে অনলাইনের মাধ্যমে আগাম বুকিং যথেষ্ট ভালো হয়েছে।” পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্বেচ্ছাসেবী দলগুলো জিরো পয়েন্টএর ট্রাফিক সেবা সহ অন্যান্য সকল সেবা নিরলসভাবে কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে নিয়মিত টহল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031