কাঁঠাল চুরির সময় সেনাবাহিনীর হাতে ধরা পড়লো দুই কর্মকর্তা

তৌহিদ,মাগুরা মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে কাঁঠাল চুরির অভিযোগে বিপুল হোসেন ও ড. ইকবাল হক স্বপন নামে দুই সরকারী কর্মকর্তা হাতেনাতে ধরা পড়েছে।মঙ্গলবার ১০ এপ্রিল দুপুরে মাগুরা আর্মি ক্যাম্পের উপস্থিতিতে ১০০ পিস চোরাই কাঁঠাল উদ্ধার করা হয়েছে, যা সরকারি গাছ থেকে চুরি করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি ছুটির দিনগুলোতে কাঁঠালগুলো চুরি করে বিক্রি করার সময় মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের দুই কর্মকর্তা বিপুল হোসেন (বৈজ্ঞানিক সহকারী কর্মকর্তা) এবং ড. ইকবাল হক স্বপন (গবেষক) স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে তারা তাদের অপরাধ স্বীকার করেন এবং বর্তমানে আইনি প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই দুই কর্মকর্তা সরকারি সম্পদকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর মাগুরা আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চোরাই কাঁঠাল জব্দ করেন। তবে, অভিযুক্ত দুই কর্মকর্তা পালিয়ে গেছেন এবং এখনও তাদের খোঁজে অভিযান চলছে। এ বিষয়ে মাগুরা আর্মি ক্যাম্প আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সরকারি সম্পদ রক্ষায় স্হানীয়দের মাঝে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।মসলা গবেষণা কেন্দ্রের আশেপাশে বসবাসরত স্হানীয়রা আরো জানান যে, প্রতি বছরই এখানকার কর্মকর্তারা এভাবে সবার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ফল এভাবেই বিক্রি করে নিজেদের পকেট ভারী করেন যা থেকে সরকার প্রচুর টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031