মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাবা-ছেলে আটক, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থ

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা ব্যবসার অভিযোগে বাবা-ছেলেসহ দুইজনকে আটক করা হয়। গত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চর হামজানি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। চব্বিশ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নাজমুছ সাকিবের নেতৃত্বে কালিহাতী আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি বিশেষ দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত খাদিমুল (৬৫)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২,৩২,১১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় খাদিমুল (৬৫) ও তার ছেলে শাহ আলী (৩৫)-কে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031