যমুনা সেতুতে পৌনে ৩ কোটি টাকার টোল আদায় হয়েছে মাত্র ২৪ ঘন্টায়

আসন্ন কোরবানির ঈদ ২০২৫ কে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঘরমুখো যানবাহনের চাপ এখন তুঙ্গে। যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কে তেমন কোন যানজট নেই। যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।
গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকেলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার (১ জুন) দিনগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯টি যানবাহন পারাপার হয়েছে এসময়। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031