ময়মনসিংহ ত্রিশালে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দক্ষিণ বালিপাড়া ঝালোবাড়ি এলাকায় একটি পুকুর থেকে মোশতাক হাসান অনিক (১৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মোশতাক হাসান অনিক দক্ষিণ বালিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দা ও ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, দক্ষিণ বালিপাড়া এলাকার নয়ন চন্দ্র বর্মনের পুকুরে গত দুই দিন ধরে নিখোঁজ থাকা মোশতাক হাসান অনিকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মঙ্গলবার (০৩ জুন ২০২৫) (গতকাল) দুপুরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031