আলমডাঙ্গায় কৃষি সম্প্রসারণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও জোরদার করতে অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সমবায় অফিসের সরকারি পরিদর্শক সাহারুল ইসলাম, এবং মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। তিনি বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এই কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।” এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি রাকিব মাহমুদ। আলমডাঙ্গা উপজেলায় বর্তমানে ৪২টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে। প্রতিটি ফিল্ড স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য অংশগ্রহণ করে থাকেন। এবারের কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক অংশ নেন। এই কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং উৎপাদিত ফসলের সঠিক ব্যবহার নিশ্চিত করা। এটি কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে টেকসই কৃষি ব্যবস্থার ভিত্তি গঠনে সহায়ক হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় কৃষি সম্প্রসারণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

04 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com