ঈদ-উল-আযহা উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ আসিফুজ্জামান আসিফ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোরবানির পশুর হাট, চামড়া বেচাকেনা, জামায়াতসহ নানা কার্যক্রম নির্বিঘ্ন করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতারসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি দুর্যোগে মানবিক সহায়তা, ত্রাণ বিতরণ, শীতবস্ত্র সরবরাহ, চিকিৎসা সহায়তা ইত্যাদি কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে পশুর হাটে বিপুল আর্থিক লেনদেন হয়, যেখানে জাল টাকার প্রবণতা বাড়ে। এ প্রেক্ষিতে র‌্যাব হাটে কন্ট্রোল রুম স্থাপন করে জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করেছে এবং জাল টাকার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এছাড়া, পশুর হাট ও আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, অজ্ঞান পার্টি ও চাঁদাবাজি রোধে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত টহল ও গোয়েন্দা সদস্য। কৃত্রিম উপায়ে মোটাতাজা করা বা অসুস্থ পশু বিক্রি রোধে র‌্যাব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। হাটে হাসিল আদায় নির্ধারিত হারের চেয়ে বেশি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে পশু ক্রয়-বিক্রয়েও সাইবার মনিটরিং সেল প্রতারণা রোধে সক্রিয় রয়েছে। পশুর চামড়ার বাজারে সিন্ডিকেটের কারসাজি রোধেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নারী ও পরিবারসমেত হাটে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও সাদা পোশাকের সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ হয়রানির শিকার হলে র‌্যাব কন্ট্রোল রুম বা নিকটস্থ টহল দলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। র‌্যাব দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতায় থেকে ঈদ-উল-আযহার উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে বদ্ধপরিকর। যে কোনো জরুরি পরিস্থিতিতে র‌্যাব কন্ট্রোল রুমে যোগাযোগ করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031