পাইকগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

এম জালাল উদ্দীন:পাইকগাছা :: পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩ জুন) সকাল ১০ টায় র‍্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রানি সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, একাডেমি সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, এসআই নুর আলম। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডলের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওহাব, দেবাশীষ সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতাকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031