সাটুরিয়া উপজেলায় গণঅধিকার পরিষদের আংশিক কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধি, গনতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার  গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১জুন ) রাতে গণঅধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাসান আলী ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। গণঅধিকার পরিষদ (জিওপি) মানিকগঞ্জ জেলা আওতাধীন সাটুরিয়া উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ২৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ ডাবলু মিয়া। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বাবুল ভেন্ডার, মোঃ দারুণ আলী ও মোঃ সমেজ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শামীম খান, মোঃ ইমদাদুল হক ও মোঃ দুলাল মিয়া। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:সাংগঠনিক সম্পাদক: মোঃ জুলহাস উদ্দিন কবির,সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ সোলাইমান হোসেন, মোঃ সাজেদুল ইসলাম,দপ্তর সম্পাদক: মোঃ মোস্তফা কামাল,সহ-দপ্তর সম্পাদক: মোঃ সজিব আহম্মেদ,অর্থ সম্পাদক: মোঃ গোলাপ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ শাহাদুর রহমান,নারী ও শিশু বিষয়ক সম্পাদক: মিতু আক্তার,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ যুবরাজ হোসেন,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ জসিম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক: মোঃ রুহুল আমিন,ছাত্র বিষয়ক সম্পাদক: মোঃ ইউনুচ আলী। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন: মোঃ মামুন হোসেন, মোঃ রাসেল মিয়া, মোঃ রাকিব হোসেন, মোঃ নূরুল ইসলাম, মোঃ সৌরভ, মোঃ জাহিদুল ইসলাম এবং মোঃ আমিনুর রহমান। এ বিষয়ে মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের  সভাপতি হাসান আলী বলেন, এক বছরের জন্য মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক মমিনুর রহমান বলেন, মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলার  গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে রূপান্তরিত করতে যা কিছু প্রয়োজন, তৃণমূলের সব নেতাকর্মীকে নিয়ে তা করে যাবো। আমরা মানুষের জন্য কাজ করতে চাই।আমরা‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল প্রোগ্রাম মানিকগঞ্জে সফল করব ইনশাল্লাহ। অপরদিকে, সাটুরিয়া উপজেলার  গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করার পর পদ-পদবি পাওয়া নেতাদের রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাতে শুরু করে দলীয় অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031