পাঁচবিবির আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ‘ভিত্তিহীন’

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:::  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনের বিরুদ্ধে আনা ‘ভিত্তিহীন ও কাল্পনিক’ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা। রবিবার (১ জুন) জয়পুরহাট শহরের কুন্ডুপাড়ায় চেয়ারম্যান মিলটনের বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মিজানুর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫ মে ২০২৫ তারিখে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। অভিযোগে বলা হয়েছিল, তিনি ৫ আগস্ট ২০২৪ থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন এবং জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চেয়ারম্যান মিলটন নিয়মিত অফিস করছেন এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম—শালিস-বিচার, জন্ম সনদ প্রদান, সরকারি-বেসরকারি সভায় অংশগ্রহণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মামুনুর রশিদ মিলটন বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। সে কারণে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলে সক্রিয় নন। ফলে তাকে আওয়ামী লীগের সহযোগী বলা উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য প্রচারণার অংশ।পরিষদের সদস্যরা জানান, মামুনুর রশিদ মিলটন একজন সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় চেয়ারম্যান। তার বিরুদ্ধে আনা অভিযোগ একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিচালনা করছে। তারা মিলটনের নেতৃত্বে ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরমিনা, ইউপি সদস্য হযরত আলী, আনোয়ার হোসেন, মুশফিক, তহমিনা ও নূরবানু।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031