নওগাঁয় কাকড়ার চাকায় পষ্ট হয়ে রহিমুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ :: নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রহিমুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তাঁর ছেলে মোটরসাইকেলের চালক নিজামুদ্দিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কোঁচপাড়া ও মানপুরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত রহিমুল ইসলাম মানপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকা থেকে ধানবোঝাই ট্র্যাকটর (কাঁকড়া) মহাদেবপুর উপজেলার উদ্দেশে রওনা হয়। অপরদিকে পোরশা উপজেলার মুর্শিদপুর গরুর হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে কোঁচপাড়া-মানপুর এলাকার বাঁকে পড়ে থাকা খড়ে মোটরসাইকেলের চাকা স্লিপ করে পেছনে থাকা রহিমুল ইসলাম কাঁকড়ার নিচে পড়ে যান। এ সময় ট্রাকটি তাঁদের বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেলের চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দায়িত্বরত চিকিৎসক। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031