মহাদেবপুরে দুই রাতে পাঁচটা গরু চুরি, এলাকা জুড়ে আতঙ্ক

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের সুলতানপুর সরদার পাড়ায় দুই রাতে দুই কৃষকের পাঁচটা গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকায় চোর আতঙ্কে রয়েছে গ্রামবাসী। জানা যায়,বুধবার (২১মে)দিবাগত রাত তিনটার দিকে সুলতানপুর সরদার পাড়া গ্রামের ইয়ার আলী সরদারের ছেলের সুমন সরদারের গোয়াল ঘরের ইটের প্রাচির কেটে ৪টা গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। অপরদিকে, ওই গ্রামের একই পাড়ায় ১৮মে ভোর চারটার দিকে রমজান আলীর পুত্রের রনির একটা গরু চোরেরা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনা এলাকায় এলাকায় চোর আতঙ্কে রয়েছে গ্রামবাসী। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান,তদন্ত চলছে, দ্রুত ওইসব চোরদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031