ভোলাহাটে ৩১ দফা দাবী বাস্তবায়নে শুচির লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল, গোমস্তাপুর,ভোলাহাট আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজ শুচির নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ মে ) বিকেলে ভোলাহাট থানার আওতাধীন ফুটানি বাজার,সুরানপুর বাজার,কলেজ মোড়, মুশরিভুজা জামতলা বাজার ও জামবাড়িয়ার বড়গাছি বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি গোলাম রাব্বানি,নাচোল উপজেলা বিএনপির জয়েন সেক্রেটারি নুরুল ইসলাম মাষ্টার, নাচোল ১নং কসবা ইউনিয়ন বিএনপির সম্পাদক সাধারণ ও নাচোল উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সুলাইমান আলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে শুচি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031