[post-views]
ব্লাড ক্যান্সারে আক্রান্ত মোঃ তুহিন হোসেনের পাশে দাঁড়ালেন জামায়াত নেতৃবৃন্দ

মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পাইকারদাড়িয়া গ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় দিন কাটাচ্ছেন ফিরোজ হোসেনের ছেলে তুহিন হোসেন। দুরারোগ্য এই ব্যাধির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। অসুস্থ এই যুবকের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে মোঃ তুহিন হোসেনের বাড়িতে তাকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি রোগীর সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি তিনি তুহিনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন, জামায়াত নেতা আমির খসরু হিরোক, স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা এবং রোগীর বাবা মোঃ ফিরোজ হোসেন। ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অসহায় এই তরুণের চিকিৎসা ব্যয় বহন করা একটি পরিবার কিংবা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানাই—এই বিপন্ন সময়ে এগিয়ে আসুন, তুহিনের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। মানবিক এই মুহূর্তে মোঃ তুহিন হোসেনের সুস্থতা ও উন্নত চিকিৎসার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মোঃ তুহিন হোসেনের পাশে দাঁড়ালেন জামায়াত নেতৃবৃন্দ

21 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com