প্রতিবাদ ও সংশোধনী সংবাদ শিরোনাম: ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে শরীফুজ্জামান শরীফের সম্মানহানি – যথাযথ প্রতিবাদ ও ব্যাখ্যা

সম্প্রতি একটি অনলাইন মাধ্যমে “শরীফুজ্জামান শরীফের প্রতি জনআস্থার সংকট ও সামাজিক প্রতিক্রিয়া” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, তথ্যসন্ত্রাসমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত প্রতিবেদনে নেতিবাচক মন্তব্য, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর উপস্থাপনার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ-এর ব্যক্তিত্ব, রাজনৈতিক অবস্থান এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। বাস্তবতা: একজন নিরলস জননেতা ও সংগঠক শরীফুজ্জামান শরীফ বরাবরই গণমুখী রাজনীতি, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পক্ষে ছিলেন। স্থানীয় উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্প্রসারণ, দরিদ্রদের চিকিৎসা সহায়তা এবং যুব উন্নয়নে তাঁর অবদান সর্বজনস্বীকৃত। দীর্ঘদিন ধরে তিনি চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির দুঃসময়ে পরীক্ষিত নেতা  শুধু তাই নয়, বিএনপির রাজনৈতিক দুঃসময়ে তিনি সামনে থেকে সংগঠনকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখার নেতৃত্ব দিয়েছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা চুয়াডাঙ্গা-১ আসনে ব্যাপক সুনাম অর্জন করেছে। বর্তমানেও তিনি চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে গনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন, যার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি শক্তিশালী অবস্থান তৈরির কাজ করছেন তিনি। “ভুল তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদে শরীফুজ্জামান শরীফের সম্মানহানিতে আমরা দুঃখিত sftvbd.com

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031