বারহাট্টায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গুরুতর আহত ৭

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মুখোমুখি সিএনজি সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলা মহাজন পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৪০)। আহতরা উপজেলা নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯) মোসাঃ রুপা আক্তার (২২) একামনি( ২০) আঃ হাকিম (৫৫) নারগীর আক্তার (৩৫) মোঃ নাসির মিয়া (২২) ও উপজেলা গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া। ঘটনাটি ১৯ মে সোমবার রাত ১০ ঘটিকায় উপজেলার স্বল্প দশাল এলাকায় নেত্রকোনা মোহনগঞ্জ সড়কে ঘটেছে। এই সময় ফায়ারসার্ভিস এর লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দু’টি সিএনজির থেকে ৮ জন কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ১ জন কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি সিএনজির ড্রাইভার। সেই বারহাট্টা হাসপাতাল থেকে একজন গুরুতর রোগী নোয়াগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে নাসির (২২) কে নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলো। একজন আহত যাত্রী বাদশা মিয়া বলেন, আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় আসতে ছিলাম। হটাৎ দশাল এলাকায় এসে সিএনজি দু’টি মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে আমি আর কিছুই বলতে পারি নি। দু’টি গাড়িই বেপরোয়া ভাবে চালাচ্ছিলো। বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রিয়াঙ্কা দাস বলেন, রাত ১০.৫০ ঘটিকায় ৮ জন কে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার মধ্যে মোফাজ্জল হোসেন নামে একজন রাস্তায় মারা গেছে। বাকী ৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে তাত্ক্ষণিকভাবে গিয়েছে । একজন স্পটেই মারা গেছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ও আইনী প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031