গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নি’হত -১

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মতিন মন্ডল (৫০)এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের শ্রী জটল মন্ডলের ছেলে।বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার রহনপুর টু যাতাহারা সড়কের ডোবার মোড় নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রইস উদ্দিন জানান মৃত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবার সূত্রে জানা যায়, মতিন মন্ডল নিজ বাসা হতে বাজার করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাতাহারা যাচ্ছিল ডোবার মোড়ে মোটরসাইকেলের সাথে পাওয়ার টিলার এর সংঘর্ষ হয়। পরে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031