জামায়াতে ইসলামীর উদ্যোগে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় জয়পুরহাটে

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি| জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আন্তঃধর্মীয় সভা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বিষয়ে খোলামেলা মতবিনিময় হয়।

গতকাল বিকেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ মোকছেদ আলী। প্রধান অতিথির বক্তব্যে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মোঃ সুজাউল করিম বলেন, “ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি। আমরা সবাই মিলে একটি ন্যায়ের সমাজ গড়তে চাই।” তিনি আরও জানান, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থার কথা বলে যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াত সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন, “আমরা একটি মানবিক, দুর্নীতিমুক্ত ও সহনশীল সমাজ চাই, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।” খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন ধর্মযাজক ডা. আমুশ মুরমু। তিনি বলেন, “এই ধরণের আন্তঃধর্মীয় আয়োজন সমাজে সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক। জামায়াতের মতবিনিময় উদ্যোগ প্রশংসনীয়।”  সভায় আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু, সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম, উলামা বিভাগ সভাপতি মাওলানা মাহাবুব আলম, পেশাজীবী সভাপতি হাবিবুর রহমান হাবিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031