পাঁচবিবিতে জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা সফর, 

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি|  জয়পুরহাটের পাঁচবিবিতে জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দিনব্যাপী শিক্ষা সফর,খেলাধুলা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা এলাকায় এই আয়োজনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনভর এই আয়োজনে শিক্ষা সফরের অংশ হিসেবে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। দিবসের শেষ ভাগে মনোরম পরিবেশে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়ে দারুণ আনন্দ অনুভব করেন শিক্ষার্থীরা।আয়োজনটি ছিল শিক্ষা ও আনন্দের মিশেলে ভরপুর, যেখানে শিশুদের জন্য বিভিন্ন ধরণের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা জানান,এই আয়োজনটি তাদেরজন্য ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। ক্লাসরুমের বাইরের পরিবেশে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। অনেকেই বলেন, এমন আনন্দঘন দিন তারা দীর্ঘদিন মনে রাখবেন।অভিভাবকরা জানান,এমন একটি ব্যতিক্রমধর্মী আনন্দঘন আয়োজন শিক্ষার্থীদের মনে শিক্ষার প্রতি উৎসাহ বাড়াবে এবং মানসিকভাবে তাদের বিকাশে সহায়তা করবে। একজন অভিভাবক মা বলেন, “শিশুদের জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। এতে তারা আনন্দের মধ্যে দিয়ে শেখার সুযোগ পায়।” স্কুল কর্তৃপক্ষ জানান, শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এমন আরও কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানের শেষ পর্বে অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন,শুধু বিদ্যালয়ে নয়, প্রতিটি বাড়িকেও হতে হবে একটি ক্ষুদ্র বিদ্যালয়। সকল অভিভাবক, বিশেষ করে মায়েদের এগিয়ে এসে সন্তানের পড়াশোনার প্রতি নজরদারি বারাতে হবে এবং আরও সচেতন ও মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, শিশুদের মানসম্মত শিক্ষার জন্য অভিভাবকদের আরও সক্রিয় হতে হবে। আমরা চাই অভিভাবকরা নিয়মিত স্কুলে এসে শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করুক। প্রতিষ্ঠানে পরিচালক তার বক্তব্য শেষে উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে,বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া ও পরামর্শ কামনা করেন। একই সঙ্গে আগামী বছর আরও বৃহৎ পরিসরে শিক্ষা সফরের আশাবাদ ব্যক্ত করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031