বহুতল ভবনে অভিযান ৫০ পিস ইয়াবাসহ চার নারী গ্রেপ্তার

জাবির আহম্মেদ জিহাদ : নিরাপত্তা বাহিনীর অভিযানে জামালপুর শহরে ৫০ পিস ইয়াবাসহ চার নারী গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে শহরের পশ্চিম ফুলবাড়িয়া ঝিগাতলা এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (৪ মে) দুপুরে জামালপুর সদর থানা পুলিশ তাদের জেলা জজ আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাখি (২৯), জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকার মোছা. বৃষ্টি (২২), মোছা. মাহি খাতুন (১৮) ও দেউরপাড় চন্দ্রা এলাকার স্বর্ণা (২১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল হাজী ফজলুল হকের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। মহিলা পুলিশ সদস্যদের সহযোগিতায় ফ্ল্যাটের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ চার নারীকে আটক করা হয়। উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, আটক নারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ফ্ল্যাটটিতে দীর্ঘদিন ধরে সন্দেহজনক ব্যক্তি ও অপরিচিত নারীদের যাতায়াত ছিল। সেখানে ইয়াবা ও হেরোইন সেবনের পাশাপাশি নানা অনৈতিক কর্মকাণ্ড চলতো বলে তারা অভিযোগ করেন। এ কারণে তারা দীর্ঘদিন ধরেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছিলেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এমন অপরাধ দমন করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বহুতল ভবনে অভিযান ৫০ পিস ইয়াবাসহ চার নারী গ্রেপ্তার

05 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com