ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে জামায়ের মৃ’ত্যু

মোঃ রনি রজব : ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক মোঃ গোলাম কবির ছোট মেয়ে জামাই সিভিল ইন্জিনিয়ার সাব্বির হোসাইন (২৫) আর নেই। তিনি ৪ মে রবিবার বেলা ১১ঃ০০ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজীউন।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের শিশু সন্তান, বাবা মা শশুর শাশুড়িসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার দাফন ৪ মে রাত ৯ টায় ঘোড়াদহ কেন্দ্রীয় কবরস্থানে সম্পন্ন হবে। সাব্বির হোসেন পাবনা জেলার সুজানগর উপজেলা ঘোড়াদহ গ্রামের মোঃ বিল্লাহ খানের সন্তান। তিনি ভোলাহাট উপজেলার সাংবাদিক গোলাম কবিরের ছোট মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সংসার করছিলেন। গত ২২ এপ্রিল ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হসপিটালে তার ব্রেইন টিউমারের অপারেশন করা হয়। পরে অস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া এবং সেখানে তিনি ৪মে বেলা ১১ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার মাগফিরাত কামনা করে শোক সমস্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছে মরহুমের শশুর মোঃ গোলাম কবির, মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সাব্বির হোসাইনের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে জামায়ের মৃ'ত্যু

05 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com