আওয়ামীলীগের পরিত্যক্ত পাটি অফিসে চুরি করতে এসে দেলোয়ার নামে এক যুবকের মৃ’ত্যু

উজ্জ্বল কুমার সরকার : নওগাঁয় চুরি করতে গিয়ে শহরের সরিষাহাটিতে অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সাত তলা থেকে পড়ে দোলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নওগাঁ শহরের চকদেবপাড়া মহল্লার মৃত মছির উদ্দিনের ছেলে। রোববার (৪ মে) দুপুর আড়াইটায় ওই কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে এই সাততলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যান না। রোববার দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও ডা: আবু জার গাফফার বলেন, রোগীটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাঁর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তাঁর মৃত্যু নিশ্চিত জানা যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আওয়ামীলীগের পরিত্যক্ত পাটি অফিসে চুরি করতে এসে দেলোয়ার নামে এক যুবকের মৃ'ত্যু

05 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com