২৪ ঘণ্টায় ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে আছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. জাফর আলম (৬৯), সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি
২. মো. সিরাজুল ইসলাম বাবু (৪৯), তুরাগ থানা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি
৩. মো. ওয়ারেজ সিকদার (৪৮), বংশাল থানা ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি
৪. মো. শাহেদ আলম (৪০), তুরাগ থানা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক
৫. শহীদুল হক চৌধুরী রানা (৫৪), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য
৬. জাহিদুল ইসলাম তুষার (৩০), স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সমন্বয়কারী
৭. মো. রেজাউল করিম (৪৭), তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি।

ডিবি সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ৩:৩০ মিনিটে ধানমন্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে গ্রেফতার করা হয়। একই দিনে, দুপুর ৩:১৫ মিনিটে ইংলিশ রোড এলাকা থেকে মো. শাহেদ আলম এবং দুপুর ১:৪৫ মিনিটে বংশাল এলাকা থেকে মো. ওয়ারেজ সিকদারকে গ্রেফতার করা হয়।

এছাড়া, ডিবি-রমনা বিভাগের একটি দল সকাল ৭:০০ টায় গোপীবাগ এলাকা থেকে শহীদুল হক চৌধুরী রানাকে এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে ডিবি-উত্তরা বিভাগের একটি দল কামারপাড়া এলাকা থেকে মো. সিরাজুল ইসলাম বাবুকে গ্রেফতার করে। রাতে ১১:৪৫ মিনিটে শনির আখড়া এলাকা থেকে জাহিদুল ইসলাম তুষার এবং পরদিন রাত ১২:৩০ মিনিটে উত্তরা পূর্ব থানার ১৮ নম্বর সেক্টর থেকে মো. রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031