কাউখালীতে একলক্ষ নিষিদ্ধ চিংড়িপোনা জব্দ

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

রোজপুরের কাউখালী উপজেলাধীন কচাঁ নদী থেকে ট্রলার যোগে পাচার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এক লাখ গলদা চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করেছে উপজেলা নৌপুলিশ। এ সময় আয়নাল হক নামে একজনকে আটক করা হয়।২৮ এপ্রিল(সোমবার) সকাল ৭ ঘটিকার সময় উপজেলার কচা নদী থেকে উক্ত চিংড়ি মাছের রেণুপোনা জব্দ সহ বরগুনা জেলার তালতলী উপজেলার আয়নাল হক নামে একজনকে আটক করে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে উপজেলার বিভিন্ন জলাশয়ে উক্ত রেনু চিংড়িপোনা অবমুক্ত করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপনে বিভিন্ন নদ-নদী থেকে চিংড়ি রেণু পোনা অবৈধভাবে পাচার হচ্ছে। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ এ বিষয়ে সচেতন থাকায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কচাঁ নদী থেকে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে কাউখালী নৌপুলিশ। তল্লাশি চালিয়ে একাধীক পাত্রে থাকা এক লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। তিনি আরো বলেন, “রেণু পোনা যে কোনো সময় ধরা অবৈধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের এ অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031