বারহাট্টায় আইনগত সহায়তা দিবসের র‌্যালি ও সভা

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:    ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- এই প্রতিপাদ্যে বারহাট্টা উপজেলা জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১:০০টা বারহাট্টা উপজেলা সামনে থেকে র‌্যালিটি বের হয় বারহাট্টা হলরুমে শেষ হয়।উপজেলার প্রশাসনে এবং উপজেলার লিগ্যাল এইড কমিটি আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ খবিরুল আহসান উপজেলা নির্বাহী কর্মকর্তা বারহাট্টা, নেত্রকোণা।উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খবিরুল আহসান বলেন, এ দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা। সংবিধানে উল্লেখ আছে আইনের চোখে সবাই সমান। এই মহান নীতিকে বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা দিবস আমাদেরকে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে অনুপ্রাণিত করে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথেই আমাদের অগ্রসর হতে হবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবারহাট্টা উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাম মোঃ মানিক আজাদ, বারহাট্টা থানার ওসি জনাব মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা মৎস কর্মকর্তা জনাব মোঃ কামরুল হাসান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031