ভোলাহাটে জামায়াতের গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত

মোঃ রনি রজব ভোলাহাট সংবাদদাতা:

কেন্দ্র ঘোষিত।কর্মসূচির অংশ হিসাবে ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত। রবিবার( ২৭ এপ্রিল) সন্ধ্যায় দলদলী ইউনিয়নের মুশরীভূজা স্কুল এন্ড কলেজ মাঠে দলদলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। দলদলী ইউনিয়নের জামায়াতের আমীর মাও আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ গোলাম কবির গোলাপ, উপজেলা আমীর মাও শামসুজ্জামান আলকাশ,সেক্রেটারি মোঃ আনোয়ারুল হক, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাদেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, দলদলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ মেসবাসহ অন্যান্যরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031