গাজীপুরের পূবাইলে ৩০ বোতল বিদেশী মদ সহ দুই জনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ

সুব্রত চন্দ্র দাস : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের করমতলা এলাকা থেকে ৩০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ । মঙ্গলবার পূবাইলের করমতলা এলাকার রাবেয়া পাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— ঢাকার দক্ষিণখান থানার মনসুর আলীর ছেলে সোহেল (৪৮) এবং নাটোরের লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন (৩৫)। পূবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির জানান, ঈদকে সামনে রেখে মাদকের এ চালানটি সীমান্তবর্তী সিলেট এলাকা থেকে পূবাইল এনে বিক্রি করতে চেয়েছিল এই মাদক কারবারিরা। জব্দকৃত মদের অবৈধ বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম জানান, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে । মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গাজীপুরের পূবাইলে ৩০ বোতল বিদেশী মদ সহ দুই জনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ

25 March 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com