বাগেরহাটের রামপালে বসতঘর পুড়ে সর্বশান্ত হলেন দিনমজুর মোঃ হানিফ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে আগুনে পুড়ে সর্বশান্ত হলেন হতদরিদ্র দিনমজুর মোঃ হানিফ শেখ।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কিসমত ঝনঝনিয়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মোঃ হানিফ শেখ পরিবারের সদস্যসহ ঘুমিয়ে ছিলেন।এমত অবস্থায় রাত সাড়ে ৪ টায় কাঠ ও গোলপাতায় নির্মিত ঘরে আগুন লাগে। আগুনে তাদের সকল মালামালসহ প্রায় ৪০ মন ধান পুড়ে যায়। এতে তার লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন সে পরিবারসহ খোলা আকাশের নিচেয় এই শীতের মধ্যে বসবাস করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ক্ষতিপূরণ চেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন বলে জানা গেছে ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031