গাজীপুর মহানগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন

২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার খৃষ্টান ধর্মালম্বীর বড়দিন উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডে নৈবাড়ি উত্তম মেষপালক গির্জায় নানা আয়োজনের মধ্যে দিয়ে খৃষ্টান্দের বড় দিন উদযাপন করেছে খৃষ্টান ধর্মালম্বীরা।সকাল ৯ টায় মেষপালক গীর্জার পাল পুরহিত কুঞ্জন কুইয়ার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় (জিএমপি) কমিশনার ড.নাজমুল করিম খান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসি জিএমপি অপরাধ (দক্ষিণ) এন এম নাসির হোসেন, এসি গাছা ফাহিম আসজাদ, এডিসি অপরাধ দক্ষিণ হাফিজুল ইসলাম, পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম ও স্থানীয় পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন লিংকন। আরও যারা উপস্থিত ছিলেন, গীর্জার ভাইস প্রেসিডেন্ট ও দ্যা মেট্রোপলিটন খৃষ্টান কো-অপারেটিভ সোসাইটির পরিচালক সুজয় পিউরিফিকেশন, গীর্জার সাধারণ সম্পাদক রঞ্জিত পালমা, মারিয়া সংঘের সভাপতি মালঞ্চ পালমা, খৃষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড,রঞ্জন পালমা প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031