
মো: নুরুজ্জামান খোকন :
পিরোজপুরের জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় হারানো ২৫টি মোবাইল ফোন ও বিকাশ থেকে প্রতারিত ১৫ হাজার টাকা প্রকৃত মালেকের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
অদ্য ১২ই ডিসেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ সময়, পিরোজপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে,উক্ত উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান এবং সাইবার ক্রাইম মনিটরিং সেল এর সদস্যবৃন্দ।
পিরোজপুর জেলায় বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া,চুরি ও ছিনতাই করা ২৫টি মোবাইল ফোন এর লিখিত অভিযোগ ও জিডির ভিত্তিতে,ডিজিটাল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করে, আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকগণের নিকট তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ সহ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে,অতি দ্রুত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে অর্থদণ্ড ও হয়রানি ছাড়া আমরা হারিয়ে যাওয়া মোবাইল গুলো হাতে পেয়েছি। এছাড়াও বিকাশের লেনদেনের মাধ্যমে প্রলবণ ও হ্যাকারের সহযোগিতায় বিভিন্ন সময়ে মোট ১৫ হাজার টাকা হাতিয়ে নিলে, পরবর্তীতে জেলা পুলিশের সহযোগিতায় প্রকৃত মালিক ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুর জেলায় আমাদের সাইবারক্রাইম মনিটরিং সেল এখন অনেকটা আধুনিক ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ পুলিশ প্রশাসন। যাহা ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ও টাকা ফেরত পাওয়া সহ জড়িত অপরাধীদের শনাক্তে সুন্দর ভূমিকা রাখছে। তিনি আরো বলেন আমরা অতি দ্রুত মালিকদের ফেরত দিতে পেরে নিজেদের গর্বিত ও আনন্দিত মনে করছি। পরিশেষে তিনি বলেন পিরোজপুর জেলা পুলিশদের সকল উদ্ধারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে,আমরা ইতিপূর্বে জনগণের পাশে ছিলাম ভবিষ্যতেও জনগণের যেকোনো সমস্যায় পাশে থাকব বলে ব্যক্ত করেন।









