মাগুরার মগী গ্রামে মেলার নামে মদ,জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত।

তৌহিদ :

মাগুরা সদর থানাধীন মগী গ্রামে মেলার নামে মদ,জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধের দাবীতে সমাবেশ করেছে সর্বস্তরের তওহিদী জনতা।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ৯ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পূর্বে প্রশাসনের অনুরোধে সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যথাক্রমে শেখপাড়া দারুল উলূম মাদ্রাসার মহাতামিম জসিমউদদীন, ছয়চার দারুল উলূম গোরস্থান মাদ্রাসার মহাতামিম মাওলানা উসমান গণি সাঈদী,কোষাবাড়িয়া মাদ্রাসার মহাতামিম মাওলানা ইমদাদ উল্লাহ সহ আরো ওলামায়ে কেরামগণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন যে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় তারা ইসলামকে মনে প্রাণে মেনে নিয়ে ভক্তি নিয়ে ইসলামী হুকুমাত সমূহ পালন করে আসছে কিন্ত দেশে মেলার নামে মদ,জুয়া সহ অশ্লীল নৃত্য ইসলাম প্রিয় জনতা কখনই মেনে নেবে না এজন্যই শরীরের রক্ত দিয়ে দিয়ে হলেও এসব অশ্লীল কর্মকান্ড বন্ধ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরার মগী গ্রামে মেলার নামে মদ,জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত।

12 December 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com