জাতীয় ইমাম পরিষদের পাইকগাছা পৌর কমিটি গঠন 

এম জালাল উদ্দীন প্রতিনিধি :

পাইকগাছায় জাতীয় ইমাম পরিষদের পাইকগাছা পৌরসভায় মুফতী আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াত ইসলামি বাংলাদেশ খুলনা জেলার কর্ম পরিষদ সদস্য মাও: আমিনুল ইসলাম। জাতীয় ইমাম পরিষদ উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আজহার আলী, ইসলামি আন্দোলনের পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি মাও:আহম্মাদ আলী।

এসময়ে পৌরসভার অধিকাংশ মসজিদের ইমামদের সর্বসম্মতিক্রমে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি নির্বাচিত করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন আয়োজক বৃন্দ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জাতীয় ইমাম পরিষদের পাইকগাছা পৌর কমিটি গঠন 

12 December 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com