বেস্ট ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৪ পেলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান আসাদুজ্জামান লিমন

আলমডাঙ্গা অফিসঃ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ছেলে মোঃ আসাদুজ্জামান লিমন। বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বেষ্ট ভলান্টিয়ার এওয়ার্ড -২০২৪ পেয়েছেন জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন । যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়মূলক ও দাতব্য সংস্থা ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিজ (ভিএসও বাংলাদেশ) এ পুরস্কার প্রদান করে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। সারা বাংলাদেশ থেকে কয়েক হাজার অ্যাপ্লিকেশন এর মধ্য থেকে সেরা ২০ জন স্বেচ্ছাসেবক কে বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড প্রদান করা হয় ।
ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের কান্ট্রি ডিরেক্টর ড. রুবাবা খন্দকার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোকদ্দেম হোসাইন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন রোলান্ড ফরবেস ইউএনএফপির কান্ট্রি ডিরেক্টর মাসাকি ওয়াটাবে, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস ব্যাকস্ট্রোম, ইউএসএআইডি বাংলাদেশের মানবাধিকারবিষয়ক ডিরেক্টর এলেনা জে ট্যান্সি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. এন্ড্রে কারস্টেন।
স্বেচ্ছাসেবী এই তরুণ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মাদ্রাসা পাড়া বাসিন্দা মোঃ আজিজুর রহমান ও মোছাঃ শামসুন্নাহার এর একমাত্র ছেলে । তিনি স্বেচ্ছাসেবীদের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন ।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি সম্পর্কে মোঃ আসাদুজ্জামান লিমন বলেন,প্রত্যন্ত অঞ্চল থেকে স্বেচ্ছাসেবী কাজ শুরু করে দেশের জাতীয় পর্যায় পযর্ন্ত মুল্যায়িত হয়েছি , যা অত্যন্ত সম্মানের এবং আত্মতৃপ্তির।
এই অ্যাওয়ার্ড আমার স্বেচ্ছাসেবী কাজের প্রত্যেক অংশীদারি সহযোদ্ধাদের উৎসর্গ করছি, সেইসাথে যারা আমাকে স্বেচ্ছাসেবী কাজে অনুপ্ররেণা এবং সাহস দিয়ে আসছে তাদের কৃতজ্ঞা প্রকাশ করছি। স্বেচ্ছাসেবী হিসেবে এই অর্জন গর্বের ও অনুপ্রেরণার। আগামীতে এই অর্জন আমাকে আরো শক্তি জোগাবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031