রাবিতে আরইউমুনা’র দুই দিনব্যাপী সম্মেলন

মো: গোলাম কিবরিয়া : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা) বা জাতিসংঘ ছায়া সংস্থা।
সম্মেলন চলবে ২০-২১ ডিসেম্বর পর্যন্ত। নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন’র ব্যানারে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এ সম্মেলন। এবারের আয়োজন ৫টি কমিটি নিয়ে সাজানো হয়েছে। কমিটিগুলো যথাক্রমে, ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ডিজাস্টার্স রিস্ক ম্যানেজমেন্ট, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশ বিষয় বিশেষায়িত কমিটি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে প্রথম দিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিটিগুলো পরিচালনা করা হবে। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানটি ২১ ডিসেম্বর বিকেল ৫টায় একই ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ হাসান নকীব, আরইউমুনার প্রধান উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহিম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031