মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরাতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ ডিসেম্বর সকাল ১১ টায় শহরের ভায়না মোড়স্থ বিএনপি অফিসের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মকাণ্ড শুরু হয়। পরে অফিস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় বাদ্যযন্ত্রের সাথে কয়েকশত নেতাকর্মী অংশ নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের ঢাকার রোড ঘুরে পারনান্দুয়ালী গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কৃষক দলের আহব্বায়ক ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্হিত ছিলেন-মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান। মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কিজিল হাসান খান, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ মাগুরা জেলার কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

11 December 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com