নওগাঁর মান্দায় শাহা পুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার  : নওগাঁর মান্দায় ড্রাম ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাহাপুকুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন – জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩২) ও আ. জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়া দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। তখন প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পিলারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ সময় প্রাইভেট কারের পিছনে থাকা একটি বাসকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রাম ট্রাকটি। তবে বাসে থাকা কোনো যাত্রী হতাহত হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031