রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ২২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার

মোঃ হোসেন আলী : ০৯ ডিসেম্বর ২০২৪ খ্রি: রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মুঃ সাইফুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্বাবধানে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া নভেম্বর/২৪ মাসে ২২ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০০,০০০/- টাকা।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ২২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার

09 December 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com