বারহাট্টায় দীর্ঘ ৮ বছর পর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

নেত্রকোনা বারহাট্টা উপজেলা দীর্ঘ ৮ বছর পর ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন। সম্মেলন পরবর্তী একই সঙ্গে কাউন্সিলও অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদের জন্য সম্ভাব্য মোট ৬ জন হেভিওয়েট প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তবে সম্মেলনের তারিখ ঘোষণার পর প্রার্থীর সংখ্যা আরো বাড়বে বলে দাবী তৃণমূল বিএনপির। ৮ বছর পর সম্মেলন হবে এই খুশিতে ইদের আনন্দ বিরাজ করছে কর্মীদের মধ্যে।নিজেরা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারবে বলে খুশি ভোটাররা।
মোট ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত বারহাট্টা উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সবাই ভোট দিতে পারবেন।৭ ইউনিয়ন মিলে মোট ৪৯৭ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।
নির্বাচনে সভাপতি পদের জন্য লড়বেন বর্তমান বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ। এ পদের জন্য অন্যরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার।
সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহম্মেদ কমল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, ২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলও, তৎক্ষালীন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
পরবর্তীতে বারহাট্টা কারিগরী ও বাণিজ্যক কলেজের মাঠে সম্মেলন দেওয়ার চেষ্টা করা হলে একই দিনে যুবলীগের প্রোগ্রাম দেওয়া হয়।তাই বাধ্য হয়ে উপজেলা বিএনপি সম্মেলন স’গিত করে।স’গিত হওয়া সম্মেলন চলতি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা আসার পরই নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করে।অন্যদিকে তারিখ না হলেও কাউন্সিলকে ঘিরে প্রার্থীরাও বেশ চাঙ্গা। তারা আগে থেকেই কর্মীদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031