[post-views]
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

তৌহিদ :মাগুরাতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ নভেম্বর সকাল ১১ টায় মাগুরা জেলা প্রসাশনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘চাঁদের হাট’-এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, পুলিশ পরিদর্শক (নিঃ) শরিফুল ইসলাম, সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার মিহির কান্তি বিশ্বাস, জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বণিক সমিতি আহবায়ক মুন্সী হুমায়ুন কবীর রাজা, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ সমিতি মাগুরা শাখা সভাপতি খোন্দকার মাহাবুব আলম, হোটেল মালিক সমিতির জেলা শাখার সভাপতি ফয়সাল আহমেদ রাসেল, মাগুরা জেলা কসমেটিকস ব্যবসা সমিতি সাংবাদিক খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা কৃষি বিপণন অধিদপ্তর সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তাওহিদুল ইসলাম, মারিয়া খাতুন, জেলা ভোক্তা কমিটি সদস্য ও সাংবাদিক শরীফ তেহরান টুটুল, জেলা তথ্য অফিসার পাভেল দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, মাগুরা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক সাংবাদিক ওবায়দুর রহমান, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।

মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,”মাছ বাজার ও কাঁচা বাজার থেকে পলিথিন নিষিদ্ধ করতে হবে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের মূল্য নির্ধারনের ব্যাপারে প্রশাসন কাজ শুরু করে দিয়েছে।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

03 November 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com