ব্রেকিং নিউজ
গাজীপুর এলাকার গুম হওয়া মোস্তফা হোসেনকে ফিরে পেতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

প্রতিনিধি শাকিল : কালিয়াকৈর উপজেলা দরবারিয়া গ্রামবাসী গুম হওয়া মোস্তফা হোসেনকে ফিরত পেতে চায় তার পরিবার ও গ্রামবাসী।( রবিবার ৩ নভেম্বর) সকাল ১০ টায় গাজীপুর কালিয়াকৈর উপজেলা দরবাড়িয়া গ্রামে গুম হাওয়া মোস্তাফা হোসেনকে ফেরত পেতে গ্রামবাসী ও তার পরিবার মানববন্ধন করেন। গুম হওয়া মোস্তফা হোসেনের মা জানান।আমার ছেলে বিগত ১২ বছর আগে গুম হয় অনেক খোঁজাখুজির পরও মিলেনি মোস্তফার সন্ধান।আমার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন মোস্তফা কে ফেরত চাই তার পরিবার ও তার মা মোস্তফার ভাই ফারুক জানান, আমার বভাই বিগত ১২ বছর আগে নিখোঁজ হয় কে বা কাহারা গুম করে নিয়ে যায় তা সঠিক তথ্য জানা নেই। তিনি আরো জানান,কিছু প্রতাপশালী লোক আমার ভাইকে গুম করে মাননীয় সরকারের নিকট আমাদের আকুল আবেদন আমার ভাই মোস্তফাকে আমরা ফিরে পেতে চাই।

সর্বশেষ খবর