[post-views]
জয়পুরহাটে ভুয়া এন এস আই সদস্য পরিচয় দানকারী গ্রেফতার

মোঃ মাফিজুল ইসলাম  :জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর পরিচয় দানকারী এক ভুয়া সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ( ২ নভেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বাঁশকাটা গ্রাম থেকেরুবেল হোসেন নামে ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার কৃত রুবেল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দক্ষিণ দিওর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেফতার কৃত রুবেল হোসেন জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)ও সমাজ সেবা অফিসের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বেশকিছু সাধারণ মানুষদের সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল।এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জয়পুরহাটে ভুয়া এন এস আই সদস্য পরিচয় দানকারী গ্রেফতার

03 November 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com