মাগুরাতে বাংলাদেশ কংগ্রেসের আহবায়ক কমিটি গঠন।

তৌহিদ,সহসম্পাদক : বাংলাদেশ কংগ্রেসের দলীয় সফরের অংশ হিসেবে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এক মিনিট নিরাবতা পালন করেন কংগ্রেস। মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থগার এর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। মাগুরা জেলা কমিটি গঠনের আহবায়ক হয়েছেন শতদল বিশ্বাস , সদস্য সচিব বাচ্ছু চোপদার , এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা কংগ্রেসের ছাত্র সংগঠনের আহ্বায়ক মোঃ কাজল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের শ্রীপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগরসহ আরো অনেকে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন বলেন, “বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। সাধারণ মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ কংগ্রেস কাজ করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি বিকাশে আপনারা বাংলাদেশ কংগ্রেসে দলে দলে যোগ দিন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক পরিবেশ ঠিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০ আসনে অংশ গ্রহন করবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031