চকরিয়ায় বাস-সিএনজি ও অটোরিকশার সং’ঘর্ষ; নি’হত ১ শিশুসহ আ’হত ৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস-সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মারিয়া মনি নামে ১ বছর বয়সি শিশু নিহত ও শিশুসহ ৯ নারী-পুরুষ আহত হয়েছেন। হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।সোমবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী ঝরঝরি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত শিশু মারিয়া মনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকার মোহাম্মদ আমিনের কন্যা।এ ঘটনায় নিহত শিশু ছাড়াও একই পরিবারের শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়। তারা হলেন, বরইতলী মছনিয়াকাটা এলাকার আলী হোসেনের ছেলে ও নিহত শিশুর বাবা মোহাম্মদ আমিন (৩৪), তার স্ত্রী শাহিন আক্তার (৩০), তাদের ছেলে ইয়াছিন (৮), কন্যা সুমাইয়া (১০), আহত আমিনের বৃদ্ধা মা রশিদা বেগম (৬৫), ছোট ভাই জয়নালের স্ত্রী শাহিদা বেগম (২৮), তার কন্যা রিফা মনি (৮), সিএনজি গাড়ির চালক রবি আলম (৩০), ইজিবাইকের যাত্রী পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে মৌলানা মোহাম্মদ মুজাহিদ (৩৬) ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলেজার পাড়ার মৃত আবদুল গফুরের স্ত্রী সাহারা খাতুন (৬২)।আহতদের মধ্যে গুরুতর ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করেন।আহত পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা থেকে সিএনজি যোগে আলী হোসেনের ছেলে মোহাম্মদ আমিন তার বৃদ্ধ মা’সহ পরিবারের সদস্য নিয়ে ছোট ভাই জয়নালের শ্বশুর বাড়ি ঈদগাঁও যাচ্ছিল। পথিমধ্যে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝরঝরি ব্রিজ (ছড়ারকূল) নামক এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে সিএনজি ও ইজিবাইক (টমটম) গাড়ির সংঘর্ষ ঘটে। এতে সিএনজি গাড়িতে থাকা একই পারিবারের শিশুসহ ৮ জন যাত্রী গুরুতর আহত হয়। তন্মধ্যে মারিয়া মনি নামে ১ বছর বয়সী শিশু নিহত হন। এছাড়াও ইজিবাইকের ২ জন যাত্রী গুরুতর আহত হয়ছেন। স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়েও এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শাহিন মিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা পতিত সিএনজি গাড়ি জব্দ করা হলেও বাস গাড়ির ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031