মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

মোঃ রমজান হোসেন : নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
স্হানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে মহাদেবপুর যাওয়ার পথে রবিবার সন্ধ্যা ৭ঃ০০ টায় নওহাটা পুলিশ ফাড়ির পাশেই ধনঞ্জইল মোড় নামক স্থানে মহাদেবপুর থেকে আসা এক অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে মহাদেবপুর উপজেলার শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মো:সারাফাত হোসেন (২২), পিতা মোহাম্মদ মাহমুদুল হাসান, সাং- জয়পুর সরদারপাড়া ও মনিরুল ইসলাম (২৩), পিতা- মো: মোবারক হোসেন, সাং- গোফানগর, মহাদেবপুর মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাশমত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে এবং রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গের পাঠিয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় একটা ইউডি মামলা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031