০১ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৯ আগস্ট ২০২৪ ইং তারিখ রবিবার বিকাল০৫:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামস্থ জনৈক ভগু হাজির বাড়ীর পশ্চিম পার্শ্বে কানসাট হতে খাসেরহাটগামী পাঁকা রাস্তার উত্তর পাশে জনৈক কবির চৌধুরী পিতা-মৃত ঝালু মাস্টারের পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মোঃ আজিজুল হক (৪৭), পিতা-মৃত মফিজ উদ্দিন, মাতা-মৃত ফুকী, সাং-ভবানীপুর (হাফিজিয়া মাদ্রাসা), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031