
মোঃ ইয়াকুব আলি : লালমনিরহাটে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কালীগঞ্জ উপজেলা ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতি রাশিফুুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান রেখে এই কমিটি ঘোষণা করেন। বুধবার(১৮/০৯/২০২৪) বিকেলে ৫ টা দিকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উপজেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রইচ উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহ্বায়ক শফিকুল ইসলাম গণধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,। যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন গণ অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা।সাংগঠনিক সম্পাদক ছাদিকুল হক শ্রমিক অধিকার পরিষদ লালমনিহাট জেলা শাখা।সদস্য আনারুল ইসলাম শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা।সদস্য জিয়াদ হোসেন জিয়া শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা।দপ্তর সম্পাদক ফাইজুল ইসলাম ছাত্র অধিকার পরিষদ লালমনিহাট জেলা শাখা।










