টেকনাফ শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

রবিবার ৫ মে বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান। তিনি বলেন,রবিবার (৫মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক টর্চ ও বাঁশির মাধ্যমে থামার সংকেত প্রদান করা হয়। এরপর বোটে অবস্থানরত কতিপয় ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি রেখে দ্রুত ঝাউবনের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটটি তল্লাশি করে ৩৫ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টেকনাফ শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা জব্দ

05 May 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com