কক্সবাজারে র‌্যাবের অভিযানে মাদকসহ একজন মাদক কারবারী  আটক

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী  আটক।

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন ৩নং ওয়ার্ডস্থ উত্তর জানারঘোনা কক্সবাজার মেডিকেল কলেজ এর বিপরীত পাশে মেসার্স রাইছা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান বিকেল ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বর্ণিত এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর সাথে হাত ব্যাগের ভিতর হতে খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় সর্বমোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-হেলাল উদ্দিন প্রকাশ খোকা (২২), পিতা-জাকির হোসেন, মাতা-নুরুন্নাহার, সাং-লাইট হাউজ (জাকির হোসেনের বাড়ী), ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘ দিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা সীমান্তবর্তী এলাকা হতে অভিনব পন্থায় সংগ্রহ করে অধিক মুনাফার উদ্দেশ্যে জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে জানায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031