সকল জামে মসজিদের ইমামদের ঈদ সম্মানি ভাতাসহ অন্যান্য অনুদান দিলেন পৌর মেয়র

সকল জামে মসজিদের ইমামদের ঈদ সম্মানি ভাতা এবং ঈদগাহ পরিস্কার ও সৌন্দর্য বর্ধনের জন্য অনুদান দিলেন পৌর মেয়র

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সকল জামে মসজিদের ইমামকে সম্মানি ভাতা ও সকল ঈদগাহে অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জননেতা জনাব মোঃ মোখলেসুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সম্মানি ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পিতা মোখলেসুর রহমান।
উল্লেখ্য অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে দুইজন করে ইমামদের অর্থাৎ ৩০ জন জামে মসজিদের ইমামদের হাতে ঈদ শুভেচ্ছা ভাতা তুলেদেন পৌর মেয়র।
পৌরসভার আওতাধীন ২২৫ টি জামে মসজিদের ইমামকে ২ হাজার টাকা করে সম্মানি ভাতা এবং ৪৮ টি ঈদগাহের পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের জন্য ৩ হাজার করে অনুদান প্রদান করা হয়।
পৌর মেয়র মোখলেসুর রহমান উপস্থিত ইমামদের উদ্দেশ্যে বলেন আমি যতদিন মেয়র থাকবো ততদিন ইনশাআল্লাহ প্রতিটি ঈদে এভাবেই আপনাদের পাশে থাকবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031