১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন জেলা আওয়ামী লীগের

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

দিবসটি উপলক্ষে (১৭ মার্চ) রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রাসহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।এছাড়া সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে কোরআন খানি ও বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।এসব কর্মসুচিতে উপস্তিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন,
জেলা আওয়ামী লীগ সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ডা.গোলাম রাব্বানী,
যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ জেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031